Bharat Electronics LimitedOthers 

১৩৭ ইঞ্জিনিয়ার ও অফিসার নিচ্ছে ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: প্রোজেক্টএবং ট্রেনি ইঞ্জিনিয়ার ও ট্রেনি অফিসার পদে ১৩৭ জনকে নিচ্ছে ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড। নীচের মতো যোগ্যতার ভারতীয়রা আবেদন করতে পারেন।

প্রোজেক্ট ইঞ্জিনিয়ার-ওয়ান: শূন্যপদ ৬১টি। সংশ্লিষ্ট বি ই/ বি টেক/ বি এসসি (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রিধারী হতে হবে। ৩০-১১-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। পারিশ্রমিক মাসে ৩৫,০০০ টাকা।

ট্রেনি ইঞ্জিনিয়ার-ওয়ান: শূন্যপদ ৭০টি। সংশ্লিষ্ট বি ই/ বি টেক/ বি এসসি (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রিধারী হতে হবে। ৩০-১১-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে। পারিশ্রমিক মাসে ২৫,০০০ টাকা।

ট্রেনি অফিসার-ওয়ান: শূন্যপদ ৬টি। এমবিএ (ফিনান্স) ডিগ্রিধারী হতে হবে। ৩০-১১-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে। পারিশ্রমিক মাসে ২৫,০০০ টাকা।

ওপরের সব পদের ক্ষেত্রেই নিয়ম অনুযায়ী বয়সের ছাড় আছে। প্রার্থিবাছাই হবে বি ই/ বি টেক/ বি এসসি (ইঞ্জিঃ) -এর নম্বর, কাজের অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে।

ট্রেনি ইঞ্জিনিয়ার-ওয়ান এবং ট্রেনি অফিসার-ওয়ান পদের প্রার্থীদের ফি বাবদ দিতে হবে ২০০ টাকা। প্রোজেক্ট ইঞ্জিনিয়ার পদের প্রার্থীদের ফি বাবদ দিতে হবে ৫০০ টাকা। ফি দেবেন অনলাইনে এসবিআই কালেক্টের মাধ্যমে, ২৬ ডিসেম্বরের মধ্যে।

আবেদন করবেন অনলাইনে ২৬ ডিসেম্বরের মধ্যে। অফিসিয়াল ওয়েবসাইট: https://bel-india.in/ আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment