অবসরের ঘোষণা আগুয়েরোর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ফুটবলকে বিদায় সের্খিয়ো আগুয়েরোর। হৃদযন্ত্রের সমস্যাজনিত কারণে ৩৩ বছর বয়সী আর্জেন্টিনীয় এই তারকা ফুটবলকে চিরবিদায় জানালেন। সাংবাদিক সম্মেলনে অবসরের ঘোষণা করার সময় কান্নায় ভেঙে পড়লেন তিনি। ১৮ বছর পেশাদার ফুটবল জীবনে ৪০০-রও বেশি গোল করেছেন আগুয়েরো। আগুয়েরো ইউরোপে পা রেখেছিলেন ২০০৬ সালে। আতলেতিকো দে মাদ্রিদে শুরু হয় তাঁর ফুটবল জীবন। ২০১১ সাল পর্যন্ত তিনি ১৭৫ ম্যাচে ৭৪ গোল করেছেন। জাতীয় দলের হয়ে গোল রয়েছে ১০১ ম্যাচে ৪১টি। খেলেছেন ম্যাঞ্চেস্টার সিটিতে। স্ট্রাইকার হিসাবে ৩৯০টি ম্যাচে ২৬০টি গোল করেছেন। বিদায় লগ্নে তাঁর প্রতিক্রিয়া, ‘আর কখনও খেলব না, সেটাই জানাতে এসেছি। আমার কাছে কঠিন মুহূর্ত। তবে নিজের সিদ্ধান্ত নিয়ে মনে অশান্তি নেই’।

