আইসিসি-র বর্ষসেরার দৌড়ে স্মৃতি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বর্ষসেরার দৌড়ে ভারতের স্মৃতি মন্ধানা। আইসিসি-র বর্ষসেরা মহিলা ক্রিকেটারের দৌড়ে স্থান করে নিলেন ভারতীয় দলের এই ওপেনার। অন্যদিকে তিনি মহিলাদের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হওয়ার তালিকাতেও রয়েছেন। বর্ষসেরার দৌড়ে স্মৃতির সঙ্গে রয়েছেন ইংল্যান্ডের টমি বিউমোন্ট, দক্ষিণ আফ্রিকার লিজলে লি ও আয়ারল্যান্ডের ক্যাবি লিউইস। সমস্ত ফর্ম্যাট মিলিয়ে মন্ধানা ২২টি আন্তর্জাতিক ম্যাচে ৮৫৫ রান করার কৃতিত্ব অর্জন করলেন। তাঁর গড় ৩৮.৮৬।

