মাধ্যমিক পরীক্ষার সূচিতে কোনও বদল নয়

Madhyamik Students-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার সূচিতে কোনও বদল হচ্ছে না বলে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। উল্লেখ করা যায়, বিভিন্ন ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ায় মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে যাচ্ছে বলে খবর প্রচারিত হয়। এরপর পর্ষদ কর্তৃপক্ষ সূত্রে জানানো হয়েছে, এই ধরনের কোনও বিজ্ঞপ্তি তাঁরা জারি করেননি। ফলে এর কোনও দায়ও তাঁরা নিচ্ছেন না। পাশাপাশি পর্ষদ ওয়েবসাইটে মাধ্যমিক পরীক্ষার রুটিন আরও একবার প্রকাশ করেছে। শিক্ষক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এমন ভুয়ো খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় বিভ্রান্ত হয়ে পড়েন পরীক্ষার্থী ও অভিভাবকেরা। এক্ষেত্রে মধ্যশিক্ষা পর্ষদের উচিত সাইবার অপরাধ আইনে মামলা রুজু করে কঠোর পদক্ষেপ গ্রহণ করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *