ঘূর্ণিঝড় সেরোজার কবলে ইন্দোনেশিয়া

Indonesia-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ইন্দোনেশিয়ায় ঝড়ে মৃত ৯১ জনের। জানা গিয়েছে, ঘূর্ণিঝড় সেরোজার কবলে পড়ে বিপর্যস্ত ইন্দোনেশিয়া ও ইস্ট টিমোর দ্বীপ। সেখানকার বিস্তীর্ণ অঞ্চল হড়পা বান ও ধসের কবলে। এখনও পর্যন্ত ৯১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিখোঁজও বহু মানুষ। এক্ষেত্রে আরও জানা যায়, ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা ৭০ জন। নিখোঁজ প্রায় ৭০ জন।

ইস্ট টিমোরের সরকারি হিসেব অনুযায়ী জানা যায়, এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২১ জন। হড়পা বানে বর্জ্যভূমিতে পরিণত হয়েছে বিভিন্ন এলাকা। কাঁচা বাড়ি স্রোতে ভাসিয়ে নিয়ে গিয়েছে। ভেসে গিয়েছে পাকা বাড়িও। এমনকী উপড়ে গিয়েছে গাছ। ঢেউ আছড়ে পড়ছে সমুদ্রের তট জুড়ে। এর মধ্যেই চলে অবিরাম বৃষ্টিপাত। এই পরিস্থিতির জেরে আশঙ্কিত আবহবিদরা। এই বিপর্যয়ে আশ্রয়হীন হয়ে পড়েছেন বহু মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *