অশোক ভট্টাচার্যকে জয়ী করার আহ্বান বাইচুংয়ের

ashoke and baichung

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: অশোক ভট্টাচার্যকে জয়ী করার আহ্বান জানিয়ে ভিডিও বার্তা বাইচুং ভুটিয়ার। একুশের ভোট-যুদ্ধে অশোক ভট্টাচার্যেরই জয় চাইছেন। উল্লেখ করা যায়,২০১৬ সালের নির্বাচনে তিনিই ছিলেন প্রতিপক্ষ। শিলিগুড়ি কেন্দ্রে তাঁকেই প্রার্থী করেছিল তৃণমূলনেত্রী। দলীয় প্রার্থীর হয়ে শিলিগুড়িতে পদযাত্রাও করেন মুখ্যমন্ত্রী। সেই বাইচুং অশোক ভট্টাচার্যকে জয়ী করার আহ্বান জানালেন। ভারতীয় ফুটবল আইকন বাইচুং শিলিগুড়ি কেন্দ্রে সংযুক্ত মোর্চার প্রার্থী সিপিএমের অশোক ভট্টাচার্যকে ভোট দেওয়ার আর্জি জানিয়েছেন। সিকিম থেকে এক ভিডিও বার্তায় অশোক ভট্টাচার্যের হয়ে জোরালো সওয়াল করলেন তিনি।

এ বিষয়ে বাইচুংয়ের মন্তব্য, “অত্যন্ত ভাল মানুষ অশোকবাবু। কাজের মানুষ অশোকবাবু। আসন্ন নির্বাচনে শিলিগুড়ির মানুষ অশোক ভট্টাচার্যকেই জয়ী করুন।” এই ভিডিও বার্তা ভাইরাল হয় শহরে। বাইচুংয়ের ভিডিও বার্তার পরে উজ্জীবিত বাম-কংগ্রেস সহ সংযুক্ত মোর্চার কর্মী সমর্থকরা। উল্লেখ করা যায়, অশোক ভট্টাচার্যের সঙ্গে বাইচুং ভুটিয়ার ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভাল। এই সুসম্পর্ক অনেক দিনের। তিনি তাঁর প্রতিপক্ষ বাইচুংয়ের বিরুদ্ধে একবারের জন্যেও কোনও শব্দ খরচ করেননি। লকডাউন পরিস্থিতিতে শিলিগুড়িতে আসেন এই প্রাক্তন ফুটবলার। অশোক ভট্টাচার্যের সঙ্গে দুঃস্থদের হাতে ত্রাণও বন্টন করেছিলেন বাইচুং । শিলিগুড়িতে এসে ওঠেছিলেন অশোক ভট্টাচার্যের বাড়িতেই ,এমনটাও জানা যায়।

শিলিগুড়িতে পদযাত্রায় যোগ দেবেন বাইচুং,এমনটাও জানা গিয়েছে। যদিও সেই তারিখ এখনও ঠিক হয়নি। তবে বাইচুংয়ের এই ভিডিও বার্তা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। শিলিগুড়ির বাঘাযতীন পার্কে সংযুক্ত মোর্চার প্রার্থীদের সমর্থনে জনসভা হয়। যেখানে উপস্থিত ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য। সমতলের ৪ আসন শিলিগুড়ি, মাটিগাড়া, ফাঁসিদেওয়া ও ডাবগ্রামের জোট প্রার্থীর সমর্থনে ডাকা জনসভাতেও কর্মী-সমর্থকদের মনোবল চাঙ্গা করতে রাজ্য নেতারা হাজির হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *