ভূ-কম্পনে কাঁপল নিউজিল্যান্ড- প্রভাব উত্তরবঙ্গেও

Earth quake-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : নিউজিল্যান্ডে ভূ-কম্পন। ভূমিকম্পে কাঁপল নিউজিল্যান্ডের পূর্ব উপকূলের নর্থ আইল্যান্ড। সূত্রের খবর, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫.৮। কম্পন অনুভূত হওয়ার পর আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষ। কম্পনের উৎস্থল ছিল মাটির ৩০ কিলোমিটার গভীরে। তবে ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

অন্যদিকে কাল রাত পৌনে ৯টা নাগাদ কয়েক সেকেন্ডের ভূমিকম্পন অনুভূত হয়। তার জেরে উত্তরবঙ্গে আতঙ্ক তৈরি হয়। আচমকাই কেঁপে ওঠে সমগ্র উত্তরবঙ্গ। পাশাপাশি সিকিম ও দার্জিলিং-সহ কয়েকটি এলাকায় ঝাঁকুনি অনুভব করেন বাসিন্দারা। আতঙ্কে অনেকেই রাস্তায় নেমে এসেছেন। শঙ্খধ্বনিও বাজতে শুরু হয়। এছাড়া ভূমিকম্প অনুভূত হয়েছে কোচবিহার, জলপাইগুড়ি ও মালদা জেলায়। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫.৪। জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ভারত-ভূটান সীমান্ত এলাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *