ক্রীড়াক্ষেত্রে ফিরে দেখা-২০২১

Copa Amerika

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বিদায়-২০২১। স্বাগত ২০২২। ক্রীড়াক্ষেত্রে ফেলে আসা ক্রীড়াক্ষেত্রে উল্লেখযোগ্য কিছু ঘটনা তুলে ধরা হল। সব ঘটনা ধরা সম্ভব নয়। ফের ফিরে দেখা-ফেলে আসা বছর ২০২১।

টোকিও অলিম্পিকে জ্যাভলিন থ্রো-তে সোনার পদক জয়ী হলেন নীরজ চোপড়া। সেরা মুহূর্ত ছিল ভারতের কাছে।

ইতালির ইউরো কাপ জয় সেরা ঘটনা ছিল। ইউরো কাপ শুরু হওয়ার আগে ফেভারিট দেশ ছিল জার্মানি, ইংল্যান্ড ও ফ্রান্স। তবে ইউরোয় চ্যাম্পিয়ন হয়েছে রবের্তো মানচিনির ইতালি। ফেডেরিকো কিয়াসাকে অন্যতম নায়ক ঘোষণা করা হয়।

কোপা চ্যাম্পিয়ন হল আর্জেন্টিনা। বিশ্বকাপে রানার্স হওয়ার পর কোপা আমেরিকাতেও ৩ বার রানার্স হয়েছিলেন লিওনেল মেসির দল । মেসি আর্জেন্টিনার হয়ে গত বছর প্রথম ট্রফি জয়ী হলেন। জিতলেন কোপা আমেরিকা কাপ ।

দ্রুততমের চমক দেখা গেল ২০২১ সালে। টোকিও অলিম্পিকে চমক দেখালেন মার্সেল জেকবসের। ইতালি এই প্রথমবার পুরুষদের ১০০ মিটার অলিম্পিকে ফাইনালে পৌঁছলেন। সোনা জয়ী হয়েছেন।

ম্যাঞ্চেস্টার সিটিকে ১-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন লিগ জয়ী হল চেলসি। ৯ বছর পর তাঁদের এই সাফল্য।

বার্সেলোনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন লিওলেন মেসি। ২১ বছর পর এই সম্পর্ক ছিন্ন করে ফ্রান্সের ক্লাব প্যারিস সা জারমার খেলছেন আৰ্জেণ্টিনার এই তারকা ফুটবলার।

প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসাবে বিগ ব্যাশে সেঞ্চুরি করলেন স্মৃতি মান্থানা। ৬৪ বলে ১১৪ রান করেছেন তিনি। রীতিমতো রেকর্ড করলেন স্মৃতি। মাত্র ৯ ইনিংসে ২৫৫ রান করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *