জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার অনলাইন ফর্ম পূরণের সময়সীমা

joint entrance exam

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বাড়ল জয়েন্টের ফর্ম পূরণের সময়। করোনা আবহে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার অনলাইন ফর্ম পূরণের সময়সীমা বাড়ানো হয়েছে। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এক বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এই খবর জানিয়েছে। এক্ষেত্রে বলা হয়েছে,১৬ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত ফর্ম পূরণ করা যাবে। উল্লেখ করা যায়,পূর্বের বিজ্ঞপ্তি অনুযায়ী ফর্ম পূরণ শুরু হয়েছিল গত২৪ ডিসেম্বর। তা শেষ হয় ১০ জানুয়ারি। এক্ষেত্রে ফর্ম পূরণে ভুল হলে ১১ থেকে ১৩ জানুয়ারি সংশোধনের সুযোগ থাকবে। এ বছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হওয়ার কথা ২৩ এপ্রিল। (ছবি:সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *