bagdogra and airportOthers Travel 

বাগডোগরা বিমানবন্দর সংস্কার-ধাক্কা খাচ্ছে পর্যটন শিল্প

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বাগডোগরা বিমানবন্দরে শেষপর্যায়ের রানওয়ের কাজ সম্পন্ন করতে টানা ১৫দিন বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। কোনও উড়ানই ওঠানামা করতে পারবে না। আগামী ১১ থেকে ২৫ এপ্রিল বন্ধ থাকবে রাজ্যের দ্বিতীয় গুরুত্বপূর্ণ এই বিমানবন্দরটি। উল্লেখ করা যায়,এই সংস্কারের কাজ করছে ভারতীয় বায়ুসেনা কর্তৃপক্ষ। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিমান চলাচল করে এই বিমানবন্দরটিতে । বন্ধ রয়েছে নৈশকালীন বিমান পরিষেবাও।

এক্ষেত্রে আরও জানা যায়,চূড়ান্তপর্যায়ের কাজের জন্য একটানা ১৫ দিন বিমানবন্দর বন্ধ রাখা হবে। রানওয়ের সংস্কারের প্রয়োজনীয়তা রয়েছে বলেও জানানো হয়। তবে বন্ধ থাকার সময় নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন তোলা হয়েছে। এক্ষেত্রে অভিযোগ, উত্তরবঙ্গে এপ্রিল মাস পর্যটনের মরশুম হিসাবে চিহ্নিত । অন্যদিকে কোভিড আবহে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এই এলাকার পর্যটন শিল্প। আবারও ওমিক্রন বা তৃতীয় ঢেউয়ের প্রভাবে বন্ধ রয়েছে পর্যটনকেন্দ্রগুলি। সবমিলিয়ে দারুন সমস্যায় পর্যটন শিল্পের সঙ্গে জড়িয়ে থাকা ব্যক্তিরা।
(ছবি:সংগৃহীত)

Related posts

Leave a Comment