মরণোত্তর পদ্ম-বিভূষণে ভূষিত বিপিন রাওয়াত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মরণোত্তর দেশের দ্বিতীয় সর্বোচ্চ পদ্ম সম্মান ‘পদ্ম বিভূষণ’-এ ভূষিত হলেন প্রয়াত সিডিএস জেনারেল বিপিন রাওয়াত। পদ্মসম্মান প্রাপকদের নামের তালিকা প্রকাশ করা হল। প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে সেই তালিকায় নাম রয়েছে প্রয়াত জেনারেল রাওয়াতের । উল্লেখ করা যায়, দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ ছিলেন তিনি। (ছবি: সংগৃহীত)

