jaganathOthers Travel 

ভক্ত-দর্শনার্থীদের জন্য খুলছে পুরীর মন্দির

আমার বাংলা অনলাইন নিউস ডেস্ক: আলাদা দরজা দিয়ে পুরীর জগন্নাথ মন্দিরে এবার প্রবেশ করতে পারবেন ভক্ত ও দর্শনার্থীরা। পুরী মন্দির কমিটি সূত্রে জানা গিয়েছে, শহরের বাসিন্দাদের পশ্চিম দরজা দিয়ে মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হবে। অন্যদিকে বহিরাগতদের প্রবেশ করতে দেওয়া হবে পূর্বদিকের দরজা দিয়ে। জগন্নাথ মন্দির ভক্ত ও দর্শনার্থীদের জন্য আবারও খুলে যাচ্ছে।

মন্দির কর্তৃপক্ষ সূত্রে আরও জানা গিয়েছে, ওড়িশার পুরীর শ্রীজগন্নাথ মন্দির আগামী ১ ফেব্রুয়ারি খুলে দেওয়া হচ্ছে। উল্লেখ করা যায়, করোনা আবহে তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় বছরের প্রথম দিকেই মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এক্ষেত্রে বলা হয়েছে, সপ্তাহের অন্য দিন ভক্ত ও দর্শনার্থীদের জন্য মন্দির খুলে রাখা হলেও করোনা আবহে স্যানিটাইজেশনের জন্য রবিবার বন্ধ রাখা হবে এই মন্দির।

Related posts

Leave a Comment