সাদা তুষার চাদরে মোড়া পাহাড়

darjelling and snowfall

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: তুষারপাত পাহাড়ে। উত্তরবঙ্গের দার্জিলিং জেলায় তুষারপাত চলেছে। চটকপুর ও চিমনিতে তুষারপাত অব্যাহত। চলতি মরশুমে সাদা বরফের চাদরে ঢেকে গেলপাহাড়। পর্যটক ও স্থানীয় মানুষরা উৎফুল্ল। স্থানীয় সূত্রের খবর,দার্জিলিংয়ের ঘুম ও জোরবাংলো এলাকায় তুষারপাত হয়েছে। এছাড়া চটকপুর ও চিমনি এলাকায় পড়েছে বরফ। তাপমাত্রা নেমে গিয়েছে প্রায় ২-৩ ডিগ্রি সেলসিয়াস। তীব্র ঠাণ্ডায় কম্পমান পাহাড়। কুইন অফ হিলস বা পাহাড়ের রানি দার্জিলিংয়ে একাধিক স্থানে সাদা তুষারের চাদরে বিছিয়ে গিয়েছে। ফলে প্রবল ঠান্ডা অনুভূত হচ্ছে পাহাড়ে। তবে পর্যটকদের আনাগোনা কম করোনা আবহের আবর্তে। (ছবি: সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *