ICSE Students-1Education Others 

আইসিএসই ও আইএসসি-র আংশিক ফল প্রকাশ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আংশিক ফল আইসিএসই ও আইএসসি-র। সূত্রের খবর, সিআইএসসিই বোর্ডের আইসিএসই ও আইএসসি-র প্রথম সিমেস্টারের পরীক্ষায় বেশির ভাগ পড়ুয়া আশানুরূপ ফল করেছে বলে জানানো হয়েছে। পরীক্ষার্থীরা ওয়েবসাইটে ফল জানাতে পেরেছে বলে খবর। এক্ষেত্রে এসএমএসের মাধ্যমেও ফল জানা গিয়েছে। এটি আংশিক ফল বলেও জানানো হয়। সূত্রের আরও খবর, দ্বিতীয় সিমেস্টারের পর পরীক্ষার সম্পূর্ণ ফল প্রকাশ পাবে। উল্লেখ্য, দ্বিতীয় সিমেস্টার অফলাইনে হওয়ার কথা রয়েছে। এক্ষেত্রে বোর্ড এখনও সেই পরীক্ষার দিনক্ষণ প্রকাশ করেনি।

বিভিন্ন স্কুলের অধ্যক্ষদের পক্ষ থেকে বলা হয়েছে, অধিকাংশ পড়ুয়ারা প্রথম সিমেস্টারে আশানুরূপ ফল করেছে। এক্ষেত্রে প্রথম সিমেস্টারের সব বিষয়ের প্রশ্ন ছিল মাল্টিপল চয়েস কোয়েশ্চেন বা এমসিকিউ ধাঁচের। অনেক বেশি নম্বর পেয়েছে পড়ুয়ারা। অন্যদিকে বোর্ড সূত্রে বলা হয়েছে, যেসব পড়ুয়া প্রথম সিমেস্টারে নম্বর কম পেয়েছে, পরের সিমেস্টারে তা বাড়ানোর সুযোগও থাকছে। প্র্যাক্টিক্যাল আর প্রজেক্টের নম্বরও যোগ হবে। পরীক্ষার্থীরা ফল নিয়ে সন্তোষ প্রকাশ না করলে আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে রিভিউয়ের আবেদন জানাতে পারবে বলেও জানানো হয়েছে।

Related posts

Leave a Comment