২৩ ফেব্রুয়ারি থেকে খুলছে বেলুড় মঠ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আবারও খুলে যাচ্ছে বেলুড় মঠ। ২৩ ফেব্রুয়ারি থেকে খুলছে বেলুড় মঠ। সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত খোলা রাখা হবে বেলুড় মঠের দরজা। ভক্ত ও দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন। তবে করোনা বিধি-নিষেধ মেনে প্রবেশ করতে হবে। প্রায় দেড় মাস পর ফের খুলে দেওয়া হচ্ছে বেলুড় মঠ। ওই প্রতিষ্ঠান সূত্রে এই খবর জানানো হয়েছে।

