ঘোষণা হওয়ার সম্ভাবনা ৩ পুর নিগমের মেয়রের নাম

mamata banerjee

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আজ তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক। সেখানেই ঘোষণা হওয়ার সম্ভাবনা ৩ পুর নিগমের মেয়রের নাম। ইতিমধ্যেই শিলিগুড়ি পুর নিগমের মেয়র পদের নাম ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী। ওই পদে বসছেন গৌতম দেব। অন্যদিকে জেলায় জেলায় প্রার্থী নিয়ে ক্ষোভ বেড়েছে। নির্দল প্রার্থী নিয়ে সমস্যায় তৃণমূল নেতৃত্ব। দলীয় সূত্রের খবর,বহিষ্কারের কড়া হুঁশিয়ারি দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। ৬ জেলায় প্রায় ৬০ জন প্রার্থীকে বহিষ্কার করার নির্দেশ গিয়েছে।

আগামী ২২ ফেব্রুয়ারি শপথ নেওয়ার সম্ভাবনা চার পুরসভার মেয়রদের।উল্লেখ্য,গত ১২ ফেব্রুয়ারি বিধাননগর, চন্দননগর, আসানসোল ও শিলিগুড়ি পুরসভার নির্বাচন হয়। ১৪ ফেব্রুয়ারি হয় ভোট গণনা। নগরোন্নয়ন দফতর সূত্রের খবর, আগামী কয়েকদিনের মধ্যেই মেয়র পদে শপথের বিষয়ে বিজ্ঞপ্তি জারি হওয়ার সম্ভাবনা। মেয়র পদে শপথগ্রহণের দিনই নবনির্বাচিত জনপ্রতিনিধিরা শপথ নেবেন,এমনটাই জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *