স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবস

Ashutosh Mukherjee

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আজকের দিনে প্রয়াত হয়েছিলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়। ১৯২৪ সালের ২৫ মে পাটনায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ছিলেন বাঙালি শিক্ষাবিদ। পাশাপাশি কলকাতা হাইকোর্টের বিচারপতি ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও হয়েছেন। ছোটবেলা থেকেই তিনি মেধাবী ছাত্র ছিলেন। ১৮৭৯ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এন্ট্রান্স পরীক্ষায় পাশ করেন এবং দ্বিতীয় স্থান অধিকার করেন। এরপর ১৮৮৪ সালে প্রেসিডেন্সি কলেজ থেকে ডিগ্রি ও ১৮৮৫ সালে গণিতে এম.এ পাস করেন।

১৮৮৮ সালে তিনি বি.এল ডিগ্রী লাভ করেন। তারপর থেকেই আইন ব্যবসা শুরু করেন। মামলার কাজে তিনি পাটনায় গিয়েছিলেন, সেখানেই হঠাৎ অসুস্থ হয়ে তাঁর প্রয়াণ হয়। তাঁর প্রয়াণ দিবসে আমাদের বিনম্র শ্রদ্ধা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *