অস্ট্রেলিয়া টানা চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ জয়ী
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার বিরুদ্ধে টানা চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে জয়ী হল। এই ম্যাচের নায়ক গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়া ৬ উইকেটে জয়ী হয়েছে। ম্যাক্সওয়েল ৩৯ বলে ৪৮ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। ম্যাচের সেরা নির্বাচিত হলেন তিনি। প্রথমে ব্যাটিং করে শ্রীলঙ্কার স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ১৩৯ রান। দুটি করে উইকেট পেয়েছেন ঝাই রিচার্ডসন ও কেন রিচার্ডসন। সর্বোচ্চ ৪৬ রান করেছেন পথুম নিশঙ্ক।

