ঢাকায় একুশে বইমেলায় উৎসাহ

Book Fair-2

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : একুশে বইমেলা। অন্য বার ১ ফেব্রুয়ারির দিনেই ঢাকায় বাংলা অ্যাকাডেমির উদ্যোগে একুশে বইমেলা আয়োজিত হয়। বিভিন্নরকম আনুষ্ঠানিক পর্বও শুরু হয় ওই দিনটি থেকে। এবার করোনা সংক্রমণের আবহে তৃতীয় ঢেউয়ের ধাক্কায় তা পিছিয়ে হয়েছে গত ১৫ ফেব্রুয়ারি। তবে উৎসাহে ভাটা পড়েনি সাধারণ মানুষের মধ্যে। প্রকাশকেরাও এই ভিড় দেখে সন্তোষপ্রকাশ করেছে। বই বিক্রিও ভাল হচ্ছে বলে প্রকাশকমহলের পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *