ভাষা শহিদের নামে স্মারক
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাজ্য সরকার ভাষা শহিদ আবুল বরকতের গ্রামে একটি স্মারক তৈরি করবে বলে জানিয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে তিনি জানালেন, মুর্শিদাবাদের সালারের বাবলা গ্রামে শহিদ স্মারক তৈরি করে রাজ্য সরকার বরকতের প্রতি শ্রদ্ধা জানাবে। উল্লেখ করা যায়, রাজ্য সরকার প্রতি বছর এই দিনটিতে ভাষা শহিদের প্রতি শ্রদ্ধা জানাতে অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এ বিষয়ে আরও জানা যায়, বিষয়টির প্রতি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন সাহিত্যিক আবুল বাশার। তাঁর পরই নিজের বক্তৃতায় মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

