JotindranathPolitics World 

যতীন্দ্রমোহন সেনগুপ্তের জন্মদিবস

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন
যতীন্দ্রমোহন সেনগুপ্ত। ১৮৮৫ সালের ২২ ফেব্রুয়ারি চট্টগ্রামে তাঁর জন্ম। ১৯০২ সালে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। এরপর ১৯০৪ সালে বিলেত যান উচ্চশিক্ষা লাভের জন্য। পাশাপাশি ১৯০৯ সালে তিনি ব্যারিস্টারি পাশ করেন। ১৯১০ সালে কলকাতা হাইকোর্টের আইনজীবী হিসেবে যোগ দেন। তিনি তাঁর অসামান্য দক্ষতার জন্য বহু বিপ্লবীকে ফাঁসির মঞ্চ থেকে বাঁচিয়ে নিয়ে এসেছিলেন। এরপর ব্যারিস্টারি পেশা ত্যাগ করে ১৯২১ সালে তিনি অসহযোগ আন্দোলনে যোগ দিয়েছিলেন। ১৯২২ থেকে ২৩ সাল পর্যন্ত কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সভাপতি ছিলেন।এরপর দেশবন্ধু চিত্তরঞ্জনের স্বরাজ পার্টিতে যোগদান করেন। কলকাতা পুরসভার মেয়র হিসেবে ৫বার নির্বাচিত হন। ১৯৩০ সালের ২৬ জানুয়ারি তাঁর নেতৃত্বে কলকাতা কর্পোরেশনের বিল্ডিংয়ে জাতীয় পতাকা উত্তোলিত হয়।

Related posts

Leave a Comment