Jagannath Mandir-3Others 

বিধি-নিষেধ শিথিল পুরীর শ্রীজগন্নাথ মন্দির দর্শনে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : জগন্নাথ দর্শনে এবার বিধি-নিষেধ অনেকটাই শিথিল হল। টিকার শংসাপত্র বা আরটিপিসিআর পরীক্ষার নেগেটিভ রিপোর্ট ছাড়াই এবার থেকে পুরীর শ্রীজগন্নাথদেবের মন্দিরে প্রবেশ করতে পারবেন ভক্ত-দর্শনার্থীরা। মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা আবহে আক্রান্তের সংখ্যা কমছে তাই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রবিবার বাদে বাকি সব দিনেই সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রবেশ করা যাবে। রবিবার দিন স্যানিটাইজেশনের জন্য মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Related posts

Leave a Comment