শকুন্তলা চৌধুরির প্রয়াণ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রয়াত শকুন্তলা চৌধুরি। পদ্মশ্রী পুরস্কার প্রাপ্তির পরই প্রয়াত হলেন তিনি। অসমের সমাজসেবী হিসেবে তাঁর ব্যাপক জনপ্রিয়তা ছিল। গুয়াহাটিতে উলুবাড়ির কস্তুরবা আশ্রম ছিল তাঁর সমাজসেবার কেন্দ্রবিন্দুতে। ১০২ বছর বয়সে সেখানেই প্রয়াত হলেন তিনি। উল্লেখ করা যায়, সমাজসেবার স্বীকৃতি-স্বরূপ তিনি এবছর ২৬ জানুয়ারি পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন। গান্ধির আদর্শে অনুপ্রাণিত হয়ে শকুন্তলা আশ্রমবাসিনী হয়েছিলেন। তিনি শিক্ষকতা করলেও আশ্রমের কাজ কখনও থেমে থাকেনি। মিজোরাম, নাগাল্যান্ড ও মেঘালয়ের দুর্গম অঞ্চলে গিয়েও গান্ধীজির আদর্শ প্রচার করেছেন শকুন্তলা চৌধুরি। ভূমিকম্প, বন্যা-সহ ভাষা আন্দোলনের মতো বিভিন্ন অস্থিরতার সময়ে ত্রাণ কার্যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন তিনি। তাঁর প্রয়াণে শোকের ছায়া।

