সাহিত্যিক দিব্যেন্দু পালিতের জন্মদিবস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন লেখক-সাহিত্যিক দিব্যেন্দু পালিত। ১৯৩৯ সালের ৫ মার্চ বিহারের ভাগলপুরে তাঁর জন্ম। অতি কষ্টের মধ্যেও দিন কাটিয়েছেন তিনি। তবুও তিনি লেখালেখি ছাড়েননি। মানুষের মনের দুঃখ-দারিদ্রতা, অসহায়ত্ব ও নিরুপায়তাকে অবলম্বন করেই তৈরি তাঁর বিভিন্ন উপন্যাস ও গল্প।
হিন্দুস্তান স্ট্যান্ডার্ডে সহ-সম্পাদক হিসেবে তাঁর কর্মজীবন শুরু হয়। এরপর ১৯৬৫ সালে যোগ দেন বিপণন ও বিজ্ঞাপন সংক্রান্ত পেশায়। সংবাদপত্র জগতের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে ছিলেন তিনি। তাঁর লেখা উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল- ” অচেনা আবেগ ”, ” অনুভব ”, ” অনুসরণ ”, ” অন্তর্ধান ”, ” অমৃত হরিণ ”, ” একদিন সারাদিন ”, ” সংঘাত ”, ” সতর্কবার্তা ” ও ” সিনেমায় যেমন হয় ” প্রভৃতি। পাশাপাশি আনন্দ পুরস্কার, রামকুমার ভুয়ালকা পুরস্কার, বঙ্কিমচন্দ্র স্মৃতি পুরস্কার, সাহিত্য অকাদেমি পুরস্কার সহ একাধিক পুরস্কার ও সম্মানে সম্মানিত হয়েছেন তিনি।

