একলা চলার দাবি জোরালো জেলা সম্মেলনে

cpim and kolkata

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রক্তক্ষরণ অব্যাহত ছিল। ক্রমশ ঘুরে দাঁড়িয়ে মাথা তুলছে দল। পর পর নির্বাচনে বিপর্যয়ের পর খানিকটা শক্তি সঞ্চয় করছে দল। বিধানসভা ও বিধানসভা উপনির্বাচনের পর সাম্প্রতিক পুরসভা নির্বাচনে ফলাফল বিশ্লেষণ করে ছবিটা অনেকটাই স্পষ্ট হয়েছে।

বাম শিবিরের পক্ষ থেকে বলা হচ্ছে আর জোট নয়,একলা চলার দাবি জোরালো হয়ে উঠেছে। দলের অন্দরে এই বিষয়টি প্রাধান্য পাচ্ছে । গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সিপিএমের কলকাতা জেলা সম্মেলনে বেশিরভাগ প্রতিনিধির গলায় এমনই সুর শোনা গিয়েছে বলে খবর। এ বিষয়ে আরও জানা যায়, রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে সম্মেলনে আসা প্রতিনিধিরা জোটের বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন।

উল্লেখ করা যায়, রাজ্যে রাজনৈতিক পালা বদলের পর থেকে সিপিএম তথা বামফ্রন্টের সংগঠন ক্রমশ খারাপ হতে শুরু করে। ২০১১ সালের পর মাথা তুলে দাঁড়ানোই মুশকিল হয়ে যায়। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট করে ভোটযুদ্ধে নামে সিপিএম তথা বামফ্রন্ট। আসনসংখ্যার নিরিখে কংগ্রেসের পিছনে চলে যায়।

এমনকী বিরোধী দলের তকমাও হাতছাড়া হয়েছে। বিধানসভার বিরোধী দলনেতা হয়েছিলেন কংগ্রেসের আবদুল মান্নান। পরবর্তী সময়ে শক্তি বাড়াতে শুরু করে বিজেপি। গত লোকসভা নির্বাচনে ১৮টি আসন পায় ভারতীয় জনতা পার্টি । কংগ্রেসের সাথে সিপিএমের জোট-জটিলতা তৈরি হয়। কখনও কখনও জোটের আবর্তে ক্রমশ সংগঠন ভাঙতে থাকে লাল শিবিরের। সিপিএমের কলকাতা জেলা সম্মেলনে এই নিয়ে জোর চর্চা চলেছে। (ছবি:সংগৃহীত )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *