কলকাতা বইমেলার থিম দেশ

Book Fair-4

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ২০২৩ সালের কলকাতা বইমেলার থিম দেশ হতে চলেছে স্পেন। এখনই বিষয়টি ঘোষণা করতে রাজি নয় পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের কর্তা-ব্যক্তিরা। উল্লেখ করা যায়, বইমেলায় ইন্দো-হিসপ্যানিক ল্যাঙ্গুয়েজ অ্যাকাডেমির মঞ্চে স্প্যানিশ বিশ্বের ৩ দেশ স্পেন, আর্জেন্টিনা ও মেক্সিকোর রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। কলকাতা বইমেলায় স্পেনের রাষ্ট্রদূত হোসে মারিয়া রিদাও দমিঙ্গুয়েজ জানিয়েছেন, কলকাতা বইমেলায় স্পেন থিম দেশ হওয়ার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পাশাপাশি বইমেলায় বাংলাদেশ দিবসে বাংলাদেশের শিক্ষামন্ত্রী দীপু মণিও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *