মহিলা বিশ্বকাপে ভারতের জয়ের স্বপ্ন অধরা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মহিলাদের ক্রিকেট বিশ্বকাপে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ ঘিরে উন্মাদনা ছিল। তবে জয়ের জন্য দরকার ছিল ১৩৫ রান। এরপর ৪ উইকেটে ম্যাচ জয়ী হলেন ইংল্যান্ডের মেয়েরা ৷ ৩১.২ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড মহিলা ক্রিকেট দল ৷ অধিনায়ক হেথার নাইট ৫৩ রানে অপরাজিত ছিলেন।
টসে জিতে ইংল্যান্ড ফিল্ডিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করে। ভারত অলআউট হয়ে যায় ৩৬.২ ওভারে ১৩৪ রানে ৷ বিশ্বকাপে প্রায় প্রতি ম্যাচেই রান পেয়েছেন ভারতীয় ওপেনার স্মৃতি মন্ধানা ৷ তিনি ৩৫ রান করেছেন। ভারতের জয়ের স্বপ্ন অধরা রয়ে গেল। (ছবি: সংগৃহীত)

