babar azamOthers Sports 

এশিয়া কাপের আসর : মুখোমুখি ভারত -পাকিস্তান

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ভারত ও পাকিস্তান ক্রিকেট প্রেমীদের জন্য খুশির খবর। অস্ট্রেলিয়ার মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার পূর্বেই মুখোমুখি হওয়ার সম্ভাবনা ভারত ও পাকিস্তানের। উল্লেখ্য,২ বছর বন্ধ থাকার পর আবারও এশিয়া কাপ। এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। নির্ধারিত দিন জানা গিয়েছে। ২৭ অগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে।

টি-টোয়েন্টি ফরম্যাটের এই সূচি এখনও সামনে আসেনি। এশিয়া কাপে মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকছে ভারত ও পাকিস্তানের। ২০২১সালের জুন মাসে শ্রীলঙ্কায় এই প্রতিযোগিতা হওয়ার কথা থাকলেও তা বাতিল হয়। ২০২২সালে এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব ছিল পাকিস্তানের। এরপর এশীয় ক্রিকেট কাউন্সিল সূত্রে জানানো হয়েছে, ২০২২সালে এই প্রতিযোগিতা হবে শ্রীলঙ্কায়। পাকিস্তান আয়োজন করবে পরবর্তী বছরে। উল্লেখ করা যায়,১৯৮৪ সাল থেকে শুরু হয় এই প্রতিযোগিতা।

এখনও পর্যন্ত ১৪ বার এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ভারত জয়ী হয়েছে ৭ বার। শ্রীলঙ্কা এই প্রতিযোগিতা ৫ বার জয়ী হয়েছে। পাকিস্তান চ্যাম্পিয়ন হয় ২ বার। উল্লেখ্য, ২ বছর অন্তর হয়ে থাকে এশিয়া কাপ। ২০২০সালে সেপ্টেম্বরে এই প্রতিযোগিতা হওয়ার কথা থাকলেও করোনা আবহের জেরে তা বাতিল হয়। এবার এশিয়া কাপে মোট ৬টি দল অংশগ্রহণ করছে। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান। ষষ্ঠ দল হিসাবে কুয়েত বা আরব আমিরশাহীর মধ্যে একটি দল অংশ নিতে পারে বলে জানানো হয়েছে।

Related posts

Leave a Comment