শিক্ষাবিদ সুনন্দ সান্যালের প্রয়াণ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:প্রয়াত হলেন সুনন্দ সান্যাল (৮৮)। বিশিষ্ট এই শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে মারা যান। ১৯৩৪ সালে বাংলাদেশের পাবনায় জন্মেছিলেন তিনি । নন্দীগ্রাম আন্দোলন সহ বেশ কিছু আন্দোলনে তিনি প্রতিবাদী ভূমিকায় ছিলেন। কামদুনি সহ সারদার বিষয়েও সরব হয়েছিলেন এই বুদ্ধিজীবী। এই শিক্ষাবিদের প্রয়াণের খবরে শোকপ্রকাশ করেছেন সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বরা । নিমতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। (ছবি:সংগৃহীত)

