অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের প্রয়াণ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:প্রয়াত হলেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়(৫৭) ৷ শোকস্তব্ধ টলিউড সিনেমা জগৎ। বাসভবনেই প্রয়াত হয়েছেন এই অভিনেতা ৷ তাঁর অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘পথভোলা’৷ বহু ছবিতে সুনামের সঙ্গে অভিনয় করেছেন তিনি। ‘মায়ার বাধন’, ‘জয় বাবা ভোলানাথ’ ও ‘ মায়ের আঁচল’-সহ একাধিক বাংলা সিনেমায় তাঁর অভিনয় প্রশংসা পেয়েছে ৷ ছোট পর্দার জগতেও তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয় মুখ ৷ তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ সমাজের বিশিষ্ট মানুষ ৷

