ক্রাইস্ট-চার্চে মহিলা বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড

England Womens-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মহিলাদের বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ড। মহিলা বিশ্বকাপে গত বছরের চ্যাম্পিয়ন। এবার ইংল্যান্ডের বিশ্বকাপের সূচনা ভাল না হলেও প্রথম দিকে ৩টি ম্যাচ হারের পর ভারতের বিরুদ্ধে প্রথম লিগের ম্যাচে জয়ে ফেরে ইংল্যান্ড। হিদার নাইটের নেতৃত্বাধীন দল ক্রমশ এগিয়ে চলেছে। ক্রাইস্ট-চার্চে অনুষ্ঠিত সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ১৩৭ রানে পরাজিত করল ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দল। আবারও ফাইনালে তাঁরা। ১২৫ বলে ১২৯ রান করে ম্যাচের সেরা হয়েছেন ড্যানিয়েল ওয়েট। টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক সিউন লুস। নির্ধারিত ৫০ ওভারে ইংল্যান্ড তোলে ৮ উইকেটে ২৯৩ রান। প্রত্যুত্তরে দক্ষিণ আফ্রিকার ইনিংস ৩৮ ওভারে শেষ হয়ে যায় ১৫৬ রানে। ইংল্যান্ডের হয়ে সোফিয়া ডাঙ্কলি করেছেন ৭২ বলে ৬০ রান। ১১ বলে ২৪ রান করেন সোফি একেলস্টোন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *