Konika BanerjeeHealth Lifestyle 

কণিকা বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ দিবস

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ ২০০০ সালের ৫ এপ্রিল কণিকা বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ হয়। তিনি ছিলেন একজন স্বনামধন্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও শিক্ষিকা। রবীন্দ্রসঙ্গীত জগতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিল্পীদের মধ্যে তিনি অন্যতম।
শুধু রবীন্দ্রসঙ্গীত নয়, অতুলপ্রসাদের গানেও তিনি সমান পারদর্শী ছিলেন। তাঁর বাবা-মায়ের দেওয়া নাম বদলে রবীন্দ্রনাথ তাঁর নাম দিয়েছিলেন ”অনিমা”। তাঁর রেকর্ড করা উল্লেখযোগ্য গানগুলি হল- ” ওরে ওই বন্ধ হল দ্বার ”, ” গান নিয়ে মোর খেলা ”, ” কালিন্দী পুলিন বনে ”, ” বৃন্দাবনবিলাসিনী রাই আমাদের ”, ” সুরের পথে ঘুরে বেড়ায় ”, ” যদি ডাকার মতো পারিতাম ডাকতে ”, ” মিছে তুই ভাবিস মন” প্রভৃতি।
তিনি তাঁর জীবনে পেয়েছেন একাধিক পুরস্কার। আনন্দধারা বহিছে ভুবনে গানটি গেয়ে ” বি এফ জে এ ” পুরস্কার পেয়েছেন। ১৯৭৮ সালে পেয়েছেন ” গোল্ডেন ডিস্ক ই এম আই গ্রুপ ”। ১৯৭৯ সালে ” সঙ্গীত নাটক অকাদেমি পুরস্কার ” লাভ করেছেন কণিকা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ১৯৮৬ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয় তাঁকে। ১৯৯৬ সালে ” এশিয়ান পেন্টস শিরোমণি পুরস্কার ” পান তিনি। ১৯৯৭ সালে কণিকা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বভারতীর সর্বোচ্চ সম্মান
” দেশিকোত্তম ” প্রদান করা হয়। এছাড়াও ১৯৯৯ সালে ” আলাউদ্দিন পুরস্কার ” পেয়েছেন।

Related posts

Leave a Comment