সুধীরলাল চক্রবর্তীর প্রয়াণ দিবস

Sudhirlal Chakraborty

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আজকের দিনে প্রয়াত হয়েছিলেন সুধীরলাল চক্রবর্তী। ১৯৫২ সালের ২০ এপ্রিল তিনি পরলোকগমন করেন। তিনি ছিলেন একজন বাংলা ভাষার সুরকার ও সঙ্গীতশিল্পী। শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষার পাশাপাশি সুর রচনাতেও তাঁর দক্ষতা ছিল। আধুনিক বাংলা গান, রাগপ্রধান, গজল ও ঠুমরী প্রভৃতি গানে পারদর্শী ছিলেন তিনি। ১৯৪৩ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত ঢাকা বেতারকেন্দ্রের সঙ্গীত পরিচালক ছিলেন সুধীরলাল। তাঁর গাওয়া ও সুরারোপিত বহু গ্রামোফোন রেকর্ড বের হয়েছে। শ্যামল মিত্র, উৎপলা সেন, নীতা সেন এবং আরও অনেক সঙ্গীতশিল্পীরা তালিম নিয়েছেন তাঁর কাছে। ‘মধুর আমার মায়ের হাসি চাঁদের বুকে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে’ এই গানটিকে অমর করে তুলেছিলেন সুধীরলাল চক্রবর্তীই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *