sunOthers World 

জেনে নিন: ২০২২ সালের প্রথম সূর্যগ্রহণ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ২০২২ সালের প্রথম সূর্যগ্রহণ। দৃশ্যমান হবে ৩০ এপ্রিল। শনিবার পড়ছে দিনটি । সূর্যগ্রহণ শুরু হবে দুপুর ১২টা ১৫ মিনিট নাগাদ। তবে জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন,ভারত থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে না।

এ বিষয়ে জ্যোতির্বিজ্ঞানীদের মত,দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর ও অ্যান্টার্কটিক মহাসাগর সহ বেশ কিছু দেশে এটি দেখা যাবে। ২০২২ সালে ২টি আংশিক সূর্যগ্রহণের মধ্যে প্রথম গ্রহণ হবে এটি। দ্বিতীয়টি দেখা যাবে ২৫ অক্টোবর।

উল্লেখ করা যায়, চাঁদ ঘুরতে ঘুরতে সূর্য ও পৃথিবীর মাঝখানে উপযুক্ত সময়ে চলে আসে, তখনই সূর্যগ্রহণ ঘটতে দেখা যায়। এক্ষেত্রে চাঁদ সূর্যকে কিছুটা আড়াল এবং সূর্যের রশ্মিকে পৃথিবীতে পৌঁছাতে বাধা দিয়ে থাকে। এই সম্পূর্ণ প্রক্রিয়াকে সূর্যগ্রহণ বলা হয়ে থাকে।

জ্যোতির্বিজ্ঞানীরা আরও জানিয়েছেন,সূর্যগ্রহণকে ৪টি ভাগে ভাগ করা হয়। পূর্ণগ্রাস,বলয়গ্রাস, আংশিক ও হাইব্রিড। এই সালটিতে ৪টি গ্রহণ ঘটতে দেখা যাবে। ২টি আংশিক সূর্যগ্রহণ এবং ২ টি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।

Related posts

Leave a Comment