এশীয় কুস্তিতে হরপ্রীতের ব্রোঞ্জ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : হরপ্রীতের ব্রোঞ্জ। মঙ্গোলিয়ায় চলতি এশীয় কুস্তি প্রতিযোগিতায় ভারতকে ব্রোঞ্জ দিলেন হরপ্রীত সিংহ। ৮২ কেজি বিভাগে তিনি পরাজিত করেছেন কাতারের প্রতিপক্ষ জাফর খানকে। অন্যদিকে ৬৭ কেজি বিভাগে সচিন সেরাওয়াত হারিয়ে দিয়েছেন উজবেকিস্তানের প্রতিপক্ষ মাহমুদ বাখশিলিয়েভকে। উল্লেখ করা যায়, গ্রেকো রোমান বিভাগে এই নিয়ে ৫টি পদক জয়ী হলেন ভারতের কুস্তিগিররা। প্রথম দিন সোনা জয়ী হয়েছেন সুনীল কুমার।

