সত্যজিৎ রায়ের প্রয়াণ দিবস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আজকের দিনে প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় প্রয়াত হয়েছিলেন। ১৯৯২ সালের ২৩ এপ্রিল তাঁর প্রয়াণ হয়। প্রথম ভারতীয় হিসাবে তিনি অস্কার পুরস্কার পান। তাঁর কালজয়ী চলচ্চিত্রের মধ্যে অন্যতম হল- ‘পথের পাঁচালী’ ও ‘অপরাজিত’ প্রভৃতি। অত্যন্ত সুদক্ষ সিনেমা পরিচালক হিসাবে তাঁর বিশ্বজোড়া খ্যাতি ছিল। তাঁর প্রয়াণ দিবসে আমাদের শ্রদ্ধাঞ্জলি।

