রাজশেখর বসুর প্রয়াণ দিবস

Rajsekhar-basu

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আজকের দিনে প্রয়াত হয়েছিলেন রাজশেখর বসু। ১৯৬০ সালের ২৭ এপ্রিল মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে ঘুমন্ত অবস্থায় তিনি মারা যান। রাজশেখর বসুর ছদ্মনাম হল পরশুরাম। তিনি ছিলেন একজন বিশিষ্ট বাঙালি সাহিত্যিক, অনুবাদক, রসায়নবিদ ও অভিধান প্রণেতা। তাঁর লেখা উল্লেখযোগ্য গ্রন্থ রচনাগুলি হল- ”গড্ডলিকা”, ”কজ্জলী”, ”চলন্তিকা”, ”ভারতের খনিজ”, ”কালিদাসের মেঘদূত”, ”লঘুগুরু”, ”হনুমানের স্বপ্ন” ও ”কুটিরশিল্প”। সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ”রবীন্দ্র পুরস্কার”-এ ও ভারত সরকার ”পদ্মভূষণ” সম্মানে ভূষিত করে। এছাড়াও ১৯৫৫ সালে ”আনন্দীবাঈ” প্রভৃতি গল্প গ্রন্থের জন্য তিনি ”সাহিত্য অকাদেমি” পুরস্কার লাভ করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *