এলভেরা ব্রিটোর প্রয়াণ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : এলভেরা ব্রিটোর (৮১) জীবনাবসান। ভারতীয় মহিলা হকি দলের প্রাক্তন অধিনায়ক ছিলেন তিনি। আন্তর্জাতিক কেরিয়ারে ভারতীয় দলের হয়ে তিনি খেলেছিলেন অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও জাপানের বিরুদ্ধে। উল্লেখ করা যায়, কর্নাটককে জাতীয় হকিতে ৭ বার চ্যাম্পিয়ন করার পিছনে তাঁর বড় ভূমিকা ছিল। হকি ইন্ডিয়ার পক্ষ থেকে তাঁর মৃত্যুতে গভীর শোকজ্ঞাপন করা হয়েছে।

