উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে বলে জানানো হয়েছে। পরবর্তী সময়ে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। আবহাওয়া দফতর সূত্রের খবর, দক্ষিণ-পশ্চিমে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। এছাড়া বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প প্রবেশ করে উত্তর-পূর্ব ভারতে বৃষ্টি বাড়বে। আবহাওয়া দফতর সূত্রে আরও জানানো হয়েছে, ভারী বৃষ্টির পূর্বাভাস সিকিম ও উত্তরবঙ্গে। সব জেলাগুলিতে হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। (ছবি: সংগৃহীত)

