মৃণাল সেনের জন্মদিবস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আজকের দিনে বিশিষ্ট পরিচালক মৃণাল সেন জন্মগ্রহণ করেছিলেন। ১৯২৩ সালের ১৪ মে তাঁর জন্ম। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার ছিলেন তিনি। এই পরিচালকের বহু ছবি আজও প্রাসঙ্গিক। তাঁর উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে রয়েছে “ভুবন সোম”,”আকালের সন্ধানে”,”বাইশে শ্রাবণ” প্রভৃতি। এছাড়া “নীল আকাশের নীচে”,”কলকাতা-৭১” সহ একাধিক ছবি কালজয়ী হয়ে রয়েছে। ২০০২ সালে ” আমার ভুবন” ছিল তাঁর শেষ ছবি। তাঁর জন্মদিবসে আমাদের স্মরণ ও শ্রদ্ধা।

