rainy weatherBreaking News Others 

আর্দ্রতাজনিত অস্বস্তি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ফের বৃষ্টি। বৃষ্টি হলেও গরম থেকে মুক্তি পাওয়া যাচ্ছে না। বিকেলের দিকে বৃষ্টি হওয়ার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সারাদিন আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম বেড়ে যাবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায়। বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। এছাড়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment