শিলিগুড়ি মহকুমা পরিষদের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন ২৬ জুন

VOTER

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আগামী ২৬ জুন শিলিগুড়ি মহকুমা পরিষদের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। আজ থেকে মনোনয়নপর্ব শুরু। নির্বাচনের দিন ঘোষণা হয়েছে। সর্বদলীয় বৈঠক করেছেন জেলাশাসক এস পুন্নমবালম। ভোট শান্তিপূর্ণ করতে সবরকম প্রস্তুতি নেওয়া শুরু। এ বিষয়ে জানানো হয়েছে, ৬৫৭টি বুথ রয়েছে। গ্রামপঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির জন্য মনোনয়ন নেওয়া হবে ব্লক অফিসে। মহকুমা পরিষদের মনোনয়ন নেওয়া হবে এসডিও অফিসে। মোট ভোটার ৫ লক্ষ ২৭ হাজার ৯৩৮জন।

জেলা শাসক সূত্রে জানা যায়, মহকুমা পরিষদে ৯টা আসন রয়েছে। ৪টি পঞ্চায়েত সমিতির জন্য রয়েছে ৬৬টি আসন। আবার ২২ টি গ্রাম পঞ্চায়েতের জন্য ৪৬২টি আসন রয়েছে। পোলিং স্টেশন রয়েছে ৬৫৭টি। পাবলিক নোটিফিকেশনও আজ জারি করা হবে। জুন মাসের ২ তারিখ মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। তবে রবিবার বা কোনও সরকারি ছুটির দিন মনোনয়ন জমা নেওয়া হবে না। স্ক্রুটিনি হবে জুনের ৪ তারিখ। তা প্রত্যাহার পর্ব জুন মাসের ৭ তারিখ পর্যন্ত ।

জেলা শাসক সূত্রে ও স্থানীয়ভাবে আরও জানা যায়,ফল ঘোষণার দিন পরে জানানো হবে। ভোট কর্মীদের ২, ৩ ও ৪ জুন প্রথম পর্যায়ের প্রশিক্ষণ দেওয়া হবে। ৬ হাজার কেন্দ্রের জন্য ভোটকর্মী নিয়োগ করা হবে। যে কেন্দ্রে ভোটগ্রহণ হবে সেই কেন্দ্রের কোনও বাসিন্দারা ভোট কর্মী হতে পারবেন না। অন্যদিকে দার্জিলিং জেলা ছাড়াও জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর থেকে কিছু ভোট কর্মী নেওয়া হবে বলেও জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *