পঙ্কজ রায়ের জন্মদিবস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আজকের দিনে পঙ্কজ রায় জন্মগ্রহণ করেছিলেন। ১৯২৮ সালের ৩১ মে তাঁর জন্ম। ১৯৫৬ সালে ক্রিকেটে একটি রেকর্ড গড়েছিলেন তিনি। পঙ্কজ রায় এবং ভিনু মানকর জুটি প্রথম উইকেটে ৪১৩ রানের টেস্ট রেকর্ড গড়েছিলেন। পরবর্তী সময়ে ২০০৮ সাল পর্যন্ত কেউ এই রেকর্ড ভাঙতে পারেনি। তাঁর জন্মদিবসে আমাদের স্মরণ ও শ্রদ্ধা।

