আবহাওয়ার পূর্বাভাস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কলকাতা ও তৎসংলগ্ন জেলাগুলিতে রোদের সঙ্গে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার কথা বলা হয়েছে। অন্যদিকে আবহাওয়া দফতর সূত্রের আরও খবর, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। কাল থেকে বৃষ্টি কমবে উত্তরের জেলাগুলিতে,এমনটাই বলা হয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও তাপমাত্রা কিছুটা বাড়বে বলে জানানো হয়েছে। আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে বলেও জানানো হয় । (ছবি: সংগৃহীত)

