Asia Cup 2022Sports 

এশিয়া কাপের আয়োজন মরুশহরে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: এশিয়া কাপ হবে মরুশহরে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এশিয়া কাপ আয়োজনে অক্ষমতার কথা জানানোর পর এই সিদ্ধান্ত। চলতি বছরের এশিয়া কাপ হবে সংযুক্ত আরব আমিরশাহিতে। মুম্বাইয়ে আপেক্স কাউন্সিলের বৈঠকের পর ভারতীয় ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন,এ বারের এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরশাহিতে হতে চলেছে। কারণ,ওই সময় ওখানেই একমাত্র বৃষ্টি হবে না। উল্লেখ্য,এশিয়া কাপ হওয়ার কথা ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত। আগত টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এবারের এশিয়া কাপের আয়োজন হবে টি-টোয়েন্টি ফর্ম্যাটে। মরুশহরে ২০১৮ সালে এশিয়া কাপ ও দুটি আইপিএল অনুষ্ঠিত হয়েছে। উন্নতমানের ৩টি স্টেডিয়ামও সেখানে রয়েছে।

Related posts

Leave a Comment