indianOthers Sports 

ক্রিকেটে কমনওয়েলথ গেমসে রুপো ভারতের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কমনওয়েলথ গেমসে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার সোনা জয়ের স্বপ্ন ছিল ভারতের সামনে। হরমনপ্রিত কউররা সেই সুযোগ হাতছাড়া করলেন। কমনওয়েলথ গেমসে তিন ম্যাচের মধ্যে ২টিতে জয়ী হয়ে ভারতীয় মহিলা ক্রিকেট দল এ-গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠে।

সেমিফাইনালে ইংল্যান্ড দলকে পরাজিত করে ভারতের মহিলা দল। প্রত্যাশা ছিল অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস লিখবে ভারত। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া সোনা জয়ী হল। ভারত পেল রুপো। মাত্র ৯ রানে হেরে সোনা হাতছাড়া হল ভারতীয় মেয়েদের। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৬১ রান তোলে। হরমনপ্রিত করেছেন ৬৫ রান। ১৫২ রানে ভারতীয় দলের ইনিংস শেষ হয়। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment