world and womenLifestyle Others World 

গোটা বিশ্বে নারীর চালনাশক্তিতে চলছে একাধিক দেশ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ভারতে বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বিশ্বের অন্য প্রভাবশালী মহিলা নেত্রীও রয়েছেন।
বিশ্বে অর্ধেক শক্তি নারী। সমাজের সব ক্ষেত্রেই মহিলাদের অবদান রয়েছে। রাজনীতি থেকে শিক্ষা, অর্থনীতি থেকে স্বাস্থ্য, সব ক্ষেত্রেই বিশেষ ভূমিকা রয়েছে নারীদের। বিশ্বের বিভিন্ন প্রান্তে তাঁদের চালনাশক্তিতে চলছে একাধিক দেশ। একনজর দেখে নেওয়া যেতে পারে তাঁদের তালিকা। বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন আর্জেন্টিনার ইসাবেল পেরন। প্রথমে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পেয়েছেন। উল্লেখ করা যায় , ১৯৭৪ সালের ১ জুলাই আর্জেন্টিনার প্রেসিডেন্ট পদে নিযুক্ত হন তিনি।

আবার বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার শ্রীমাভো বন্দরনায়েকে। ১৯৬০ সালে ক্ষমতায় আসীন হলেন তিনি। বিশ্বের একাধিক দেশের নেতৃত্ব দিয়েছেন নারীরা। বেশ কয়েকটি দেশ চলে মূলত তাঁদেরই নেতৃত্বে। ভারতে এক নারী বাজেট পেশ করলেন সংসদে। এক মহিলা নিজের দেশের ক্ষমতায় আসীন হলেন। এ বছর ২৬ জানুয়ারি এস্টোনিয়ার প্রধানমন্ত্রী পদের দায়িত্ব নেন কাজা কালাস ।২০২০সালের ডিসেম্বরে আর একটি দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্বে এলেন আর এক নারী। মায়য়া সাঁধু ২৪ ডিসেম্বর মলডোভার প্রেসিডেন্ট পদে দায়িত্ব নিয়েছেন। ২৫ নভেম্বর ২০২০সালে লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট পদে দায়িত্ব নেন ইংগ্রিডা সিমোনাইট । ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি পার্টির নেত্রী অং সান সুকি মায়ানমারের দায়িত্বে আসেন ২০১৬ সালে। ফিনল্যান্ডের নেতৃত্বেও রয়েছেন একজন মহিলা। তিনি হলেন সানা মারিন। ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পদে দায়িত্ব নিয়েছেন ২০১৯ সালের ডিসেম্বরে।

জাকিন্ডা আর্ডেন করোনা আবহে অনেকের কাছেই প্রশংসিত হন। দেশে করোনা নিয়ন্ত্রণে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন তিনি। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী পদে দায়িত্ব নিয়েছেন ২০১৭ সালে। তালিকায় রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা । বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করেন ২০০৯ সালে। বাংলাদেশে তিনিই প্রথম ব্যক্তিত্ব যিনি একসঙ্গে এত বছর ক্ষমতায় রয়েছেন। জার্মানির চান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল অনেক বছর ধরে রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। একাধিক প্রশাসনিক পদে তাঁর কাজ করার অভিজ্ঞতা রয়েছে।

Related posts

Leave a Comment