অর্থনীতিবিদ অভিজিৎ সেনের প্রয়াণ

abhijit and died

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: প্রয়াত হলেন অর্থনীতিবিদ অভিজিৎ সেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। দিল্লির বাড়িতে অর্থনীতিবিদের প্রয়াণ হয়। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সরকারে যোজনা কমিশনের সদস্য ছিলেন। ১৯৮৫ সালে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও পরিকল্পনা কেন্দ্রে যোগ দিয়েছিলেন তিনি। অধ্যাপনা করেছেন সাসেক্স,অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে। কৃষি অর্থনীতিবিদ হিসাবে খ্যাতি অর্জন করেছিলেন।

২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত প্ল্যানিং কমিশনের সদস্য ছিলেন। অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন প্রথম এনডি এ সরকারের আমলে কৃষিজাত দ্রব্যের খরচ ও মূল্য কমিশনের চেয়ারম্যান ছিলেন। গ্রামীণ ভারতের অর্থনীতির উন্নয়নে বিশেষভাবে জোর দিয়েছিলেন এই বাঙালি অর্থনীতিবিদ। ২০১০ সালে তিনি পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছিলেন। তাঁর মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন সমাজের বিশিষ্টরা। (ছবি : সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *