আজ আবহাওয়া
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। এক্ষেত্রে আরও জানানো হয়েছে, এই ঘূর্ণাবর্ত পরবর্তী সময়ে নিম্নচাপের রূপ নেওয়ার সম্ভাবনাও বাড়ছে। এই নিম্নচাপ ক্রমশ ওড়িশা উপকূলে প্রবেশ করবে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। ভারী বৃষ্টির ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। (ছবি: সংগৃহীত)

