weather and 30 septemberBreaking News Others 

চোখ রাখুন আবহাওয়ার খবরে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দুর্গাপুজোয় দুর্যোগপূর্ণ আবহাওয়ার ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে বৃষ্টি অপেক্ষাকৃত কম বলে জানানো হয়েছে। নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা বাড়ছে। যার জেরে পুজোয় সপ্তমী ও অষ্টমী দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বলে জানানো হয়েছে।

আবহাওয়া দফতর সূত্রের খবর, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত ক্রমশ শক্তিবৃদ্ধি করবে। অন্যদিকে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তা মিশে যাওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের সঙ্গে। সব মিলিয়ে পুজোয় বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। (ছবি:সংগৃহীত)

Related posts

Leave a Comment